গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ 

প্রকাশিত: ২০ জুন, ২০২৬ ০৩:৪৩:৪৮

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ 

প্রজন্ম ডেস্ক: গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘবসহ বিভিন্ন দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের খুলনায় বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। শনিবার (২০ জুন) দুপুর ২টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে নগরীর সার্কিট হাউজ ময়দানে কার্যক্রম শুরু হয়। সমাবেশ মঞ্চে ১১ দলের স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতারা উপস্থিত রয়েছেন।

সমাবেশে যোগ দিতে নগরীতে বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে আসছেন দলীয় নেতাকর্মীরা।

সমাবেশের প্রধান অতিথি বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সকালে খুলনায় পৌঁছেছেন। খুলনা সার্কিট হাউজে তাকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ খুলনার নেতারা। ১১ দলীয় জোটের অন্য নেতারাও একে একে খুলনায় পৌঁছাচ্ছেন।

খুলনা মহানগর জামায়াতের আমির মাহফুজুর রহমান জানান, সমাবেশে বিভাগের ১০টি জেলা থেকে কয়েক লাখ মানুষ উপস্থিত হবে। সার্কিট হাউজ ময়দান ও আশপাশের সড়কগুলোও সমাবেশস্থলে রূপ নেবে, এজন্য চারপাশে ২৫০/৩০০ মাইকের হর্ণ লাগানো হয়েছে। ৯টি জেলা থেকে আসা যানবাহনগুলো নিয়ন্ত্রণে পৃথক স্বেচ্ছাসেবক টিম গঠন করা হয়েছে।

তিনি জানান, সমাবেশে প্রধান অতিথি থাকবেন সংসদে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বক্তব্য দেবেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান ড. অলি আহমদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির সাখাওয়াত হোসাইন, খেলাফত আন্দোলনের আমির হাবীবুল্লাহ মিয়াজী, জাগপার সহসভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ইরান, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইজহার, ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান এ কে এম আনোয়ারুল ইসলাম এবং এবি পার্টির সভপতি মুজিবুর রহমান মঞ্জু।

এ সম্পর্কিত খবর

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ 

 সেই ৫০১ ঘটনার বর্ণনা দিয়ে মুখ খুললেন মামুনুল হক

পতেঙ্গা টার্মিনালে যুক্ত হলো চারটি গ্যান্ট্রি ক্রেন

জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ

নেত্রীকে মদের বারে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে

২০ জনকে ‘পুশ ইনের চেষ্টা’ প্রতিহত করেছে বিজিবি

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বেও অবদান রাখছে সেনাবাহিনী: সেনাপ্রধান

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

মহাখালীতে কার্যক্রম নিষিদ্ধ দলের-ককটেল বিস্ফোরণ, আটক ৩

পাঠকের মন্তব্য (০)

লগইন করুন



আরো সংবাদ














ব্রেকিং নিউজ